Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে চিতলমারীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
আগস্ট ১৬, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের ক্রেস্ট প্রদান করা হয়।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ, থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজুল হক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক মুন্সি, এনসিপির সভাপতি জুয়েল ফকির, মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক মোল্লা রাজু, মৎস্য চাষি মহিউদ্দিন মোল্লা, শংকর পান্ডে, গৌরঙ্গ মণ্ডল, সাকিব শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ ঘোষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, চিতলমারী একটি মৎস্যসমৃদ্ধ জনপদ। এখানকার উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মৎস্য খাতের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নিরাপদ আমিষের চাহিদা পূরণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।

বক্তারা আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্যজীবীদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।