Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ১৬, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন শিকদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাসিন্দা।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুল জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল মিনি কাভার্ডভ্যানটি। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।