Nabadhara
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ১৬, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সফল মৎস্যচাষি আজহারুল ইসলাম মন্টু, জাতীয় মৎস্যজীবী সমিতি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব খায়রুল আহসান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, মৎস্যচাষি জাহেদুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়। মিশ্র কার্প চাষে গুনাকরকাটি গ্রামের মো. সেফাতুল্লাহ, বাগদা চাষে শ্রীউলার আলহাজ মো. কোহিনুর ইসলাম এবং গলদা চাষে বড়দলের আজহারুল ইসলাম মন্টুকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।