Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মুদি দোকানদার মো. ইন্তাজ আলী এবং বিজয়, লালন, শাহিনুর ও সোহান।

দৌলতপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) লিংকনের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ইন্তাজ আলীর মুদি দোকানে জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।