Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি টাকার কারেন্ট জাল ও মাদক জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব জাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০টি ভারতীয় অবৈধ কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

বিজিবির পৃথক অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল ও মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।