Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় গাঁজাসহ দুইজন ও সাজাপ্রাপ্ত আসামি আটক

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন এবং চারটি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া, এএসআই সাগর আলীসহ পুলিশের একটি দল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়।

এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ আব্দুল সাত্তার মোড়ল ওরফে জেলে খোকন (৫০) ও শামসুল ঢালী (৫৫)কে আটক করা হয়। তারা ঘড়িয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে চারটি জিআর পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি সাইফুল ইসলাম গাজী (৪০)কে আটক করে পুলিশ। তিনি দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে।

দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকেও আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।