Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় তালা উপজেলার মোবারাকপুর ব্রিজ মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রকল্পের আওতায় মোবারাকপুর দুর্গা মন্দির থেকে মহান্দী বিসি রোড পর্যন্ত ১ হাজার ১৭০ মিটার নতুন সড়ক নির্মাণ করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার শীল, সার্ভেয়ার ও নকশাকার আব্দুস সালাম, ঠিকাদার ইলিয়াস হোসেন, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা শিবির সভাপতি মো. শাহিদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

উদ্বোধনকালে সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়।’

তিনি বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দারা নতুন সড়ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের আশা, সড়কটি নির্মাণ হলে এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।