Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি 
আগস্ট ১৯, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় এবং বকেয়া গ্যাস বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোট আটটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে। এছাড়া অবৈধ সংযোগ জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।