সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র্যালিতে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারী, নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, দেশের নৌযান খাতের সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের লক্ষ্যে নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হচ্ছে। সংগৃহীত তথ্য ভবিষ্যৎ পরিকল্পনা ও নৌযান খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

