Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ ও হত্যায় ফাঁসির আদেশ ও তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,নড়াইল 
আগস্ট ১৯, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল 

নড়াইলের সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া কে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল ইসলাম (৩৫) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রবিউল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে,গত ২০ জুলাই বিকালে রামচন্দ্রপুর গ্রামে মফিজুর রহমানের মেয়ে জান্নাতুল মাওয়া কে একা পেয়ে রবিউল ইসলাম নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। পরদিন শিশুর বাবা বাদী হয়ে রবিউল ইসলাম কে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই দিন সকাল দশটার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রবিউল ইসলাম কে আটক করে গণধোইল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার প্রতিবাদে নড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ,মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ২২ জুলাই সকালে রবিউল কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই রবিউল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু রবিউল ইসলাম কে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বুধবার রায় ঘোষনার দিন ধার্য করেন।

বুধবার আজ রায়ের ধার্য দিনে সকাল সাড়ে ১১টার দিকে আসামী রবিউল ইসলাম কে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভীড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ম স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকান্ডে একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আসামী রবিউল ইসলাম কে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।