Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট

নরসিংদী প্রতিনিধি 
আগস্ট ৩০, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আনন্দী এলাকার কয়েকশ শ্রমিক। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেন।

আলোচনা শেষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করেন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।