Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৩ সিনিয়র নার্সকে বদলির নির্দেশ

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, পরিবেশ, জনবল সংকট ও বিভিন্ন অনিয়মের বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টারসহ গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত কয়েকজন রোগী ও স্বজন স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালের নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের বিভিন্ন অভিযোগের বিষয়েও তিনি খোঁজ নেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে হবে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে হাসপাতালের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন সিনিয়র নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।