Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপি বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার গর্ভের সন্তানের মৃত্যু ঘটানোর দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাকিব বেপারী আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত রাকিব বেপারী ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের লুৎফর ব্যাপারীর ছেলে। নিহত হ্যাপি বেগম একই গ্রামের হুমায়ুন শেখের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী হ্যাপি বেগমকে নির্যাতন করে আসছিলেন রাকিব। ২০১৫ সালের ৫ আগস্ট রাতে যৌতুকের পাঁচ লাখ টাকা না দেওয়ায় হ্যাপিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে রাকিব ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন ৬ আগস্ট নিহতের বাবা হুমায়ুন শেখ বাদী হয়ে রাকিব বেপারীসহ পাঁচজনকে আসামি করে ফরিদপুর থানায় মামলা করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাকিব বেপারীকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া হ্যাপি বেগমের গর্ভের সন্তানের মৃত্যু ঘটানোর দায়ে রাকিবকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।