Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকাল সোমবার ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল একটি নাম নয়, তিনি আমাদের আত্মমর্যাদা ও অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা। কবির ভালোবাসার বাণী নতুন প্রজন্মের ধমনীতে ছড়িয়ে দিতে পারলেই ‘নজরুল বর্ষ’ উদযাপন সার্থক হবে।”

সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।