Nabadhara
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী জেলা কারাগারে বন্দীদের জন্য টিভি, বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ

নরসিংদী প্রতিনিধি 
আগস্ট ৩০, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদী জেলা কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও চিত্তবিনোদনের লক্ষ্যে টেলিভিশন, বাদ্যযন্ত্র, সেলাই মেশিন ও শিশুদের খেলনাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নরসিংদী জেলা কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

অনুষ্ঠানে বন্দীদের জন্য চারটি টেলিভিশন, হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়। পাশাপাশি নারী বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন এবং কারাগারে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী দেওয়া হয়।

উপকরণ বিতরণের সময় বন্দীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল।

এ সময় কারাগারের প্রফেশন অফিসার, সহকারী সার্জন, জেলার হুমায়ুন কবির, ডেপুটি জেলারসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাগারে অবস্থানরত ব্যক্তিদের শুধু শাস্তি দেওয়া নয়; বরং তাদের সংশোধন, মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সমাজে পুনর্বাসনের উপযোগী করে গড়ে তোলাই আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।