Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা ফেরত চাইতে গিয়ে বাবা-ছেলেসহ ৩ জনকে মারধরের অভিযোগ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের শার্শার এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ওই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দেওয়ার পর প্রায় ছয় মাস অপেক্ষা করেও কাজ না পেয়ে দেশে ফিরেছেন শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন।

 

অভিযোগে বলা হয়, চলতি বছরের ১০ জানুয়ারি সৌদি আরবে পাঠিয়ে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় শাহাজালালের সঙ্গে ৪ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেন শাহাজান মোল্যা। চুক্তির পুরো টাকা পরিশোধের পর গত ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়।

 

সৌদি আরবে যাওয়ার পরও রিপনের জন্য কোনো চাকরির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন তার পরিবার। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ না পাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন সময় কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন তার বাবা।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পাওনা ৪ লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজের পর শাহাজান মোল্যা, তার ছেলে আবু রায়হান রিপন ও সঙ্গে থাকা আলাউদ্দিনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

এতে তারা আহত হলে স্থানীয়দের সহায়তায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আবু রায়হান রিপনকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। একই সময় টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি শাহাজান মোল্যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

 

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর হক বলেন, “অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।