Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী,বিদ্যুৎ-গ্যাস সংকটের স্থায়ী সমাধানের পরিকল্পনা চলছে

নরসিংদী প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার স্থায়ী পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, জনগণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে কিছুটা সময় প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকের নয়, এটি দীর্ঘদিনের। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানিয়ে শতভাগ বিদ্যুতায়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু এসবের অনেকটাই ছিল ‘শুভঙ্করের ফাঁকি’।

তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুতের স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

মো. শরীফুল আলম বলেন, “আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। এ জন্য কিছুটা সময় প্রয়োজন।”

মাদকের প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে মাদক সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের অর্জনগুলো নষ্ট করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সে জন্য সরকারের কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।