Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) শিল্পকলা একাডেমি কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে. এম. মাহবুবার রহমান হারেজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ইফতেখার আলম ফরহাদ এবং সংগীত বিভাগের প্রশিক্ষক সৌরভ অধিকারী শুভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু, সংগীত বিভাগের প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, আয়েশা সিদ্দিকা অনন্যা, জেসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেবেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন, সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার বার্তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।