Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংলাপ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইন কমিউনিটিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রামপাল উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম. এ. সবুর রানার সভাপতিত্বে এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক কমিটির সহসভাপতি লায়লা সুলতানা, মো. মোজাফ্ফর হোসেন, মোতাহার মল্লিক, সুজন মজুমদার, ছবি রানী মণ্ডল, মো. মেহেদি হাসান ও কবির আকবর পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে আরও সচেতন হতে হবে। কোনো নারী পারিবারিকভাবে হামলা বা মামলার শিকার হলে তাঁর আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কেন্দ্র থেকে বিনামূল্যে আইনি সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের আগে জন্মনিবন্ধন যাচাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের নেতিবাচক শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা জরুরি।

সংলাপে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।