Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ‘ডিপ লার্নিং ও এক্সপ্লেইনেবল এআই’ বিষয়ক প্রশিক্ষণ

জাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Learn to Conduct Research with Deep Learning & Explainable AI: From Foundation to Publication’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালাল।

অনুষ্ঠানে প্রশিক্ষক ও সিএসই বিভাগের প্রভাষক মো. খবির উদ্দিন আহমেদ, IEEE Student Branch-এর চেয়ার আবদুল্লাহ আল মিনহাজসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপ লার্নিং বর্তমান বিশ্বের গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান ও বাস্তবসম্মত সমাধান তৈরিতে এগিয়ে আসতে হবে। এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রকাশের জন্য আধুনিক প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি গবেষণার নৈতিকতা ও গবেষণার মান নিশ্চিত করাও জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসান এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ হাসান।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গবেষণা, ডিপ লার্নিং ও এক্সপ্লেইনেবল এআই বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ পান। JSTU IEEE Student Branch ও JSTU Robotics Club-এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।