Nabadhara
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

Link Copied!

মোছা. কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতিগুলোর সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি’ (ডিসিইউজেএ)-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ও দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার।

রোববার (৩০ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন, সাত কলেজের ক্যাম্পাসে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্তি, উপদেষ্টা পরিষদ গঠন এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গণকণ্ঠ) এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোছা. ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।

কমিটির সদস্যরা হলেন—কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক জনকণ্ঠ), বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার (দ্য ডেইলি ক্যাম্পাস) এবং ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (আমার সংবাদ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।