Nabadhara
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা দক্ষিণ বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাকিলাকুড়া এ কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান।

পল্লী চিকিৎসক ও যুবদল নেতা আনোয়ারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার অভিজিৎ রায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন খান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহের সাদা এবং কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এ শাখার মাধ্যমে কাকিলাকুড়া ও আশপাশের এলাকার মানুষ সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।