Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তাদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং হাত ধোয়া বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।