Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে পূজা-অর্চনা ও ধর্মীয় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল মহাপ্রসাদ বিতরণ, গীতা পাঠ ও প্রতিযোগিতা, লীলামৃত পাঠ ও প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালন প্রতিযোগিতা, ধর্মীয় সংগীতানুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দের মধ্য দিয়ে এবারের আয়োজন সম্পন্ন হয়েছে। এ ধরনের ধর্মীয় আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক নিখিল কুমার কুণ্ডু, প্রভাষক দুলাল কুমার বিশ্বাসসহ বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পূজা-অর্চনা, আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় পাঠ, বিভিন্ন প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আলফাডাঙ্গায় জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব তিথির আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।