জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাপক সুনীল রায় (অব.)। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক সুদর্শন সরকার ও নিশিপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ সরকার (বাপ্পী)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রদল নেতা মো. শামীম হোসেন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পাঁচবিবি উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

