স্টাফ রিপোর্টার, নড়াইল
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লক্ষীপাশা কালী মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লক্ষীপাশা কালী মন্দিরে এসে শেষ হয়।
পরে মন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মতুয়া শ্রী সমেন সাহা, মতুয়া রত্ন ও সাবেক ব্যাংক কর্মকর্তা বলদেব বিশ্বাস, হরিগুরুচাঁদ মতুয়া মিশন লোহাগড়া পৌর শাখার সভাপতি কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক মতুয়া বিপ্লব চক্রবর্তী, বিষু সরকার, মৃত্যুঞ্জয় কুমার রায়, তারক কুমার মহন্ত, শিশির কুমার বিশ্বাস, অপূর্ব সাহা, অরো বিশ্বাস, অপূর্ব কুমার পাল ও সুজল বিশ্বাসসহ অনেকে।
আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন।

