Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

উপলক্ষে উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় রাধাগোবিন্দ আখড়াবাড়িসহ বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আয়োজন করা হয়। সকালে ভক্তদের অংশগ্রহণে রাধাগোবিন্দ আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

দিনব্যাপী আয়োজনে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বিশেষ পূজা-অর্চনা, কীর্তন ও অঞ্জলি প্রদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্দিরের পুরোহিত হরিপদ চক্রবর্তী। সুখময় ঘরামী ও অনিল কৃষ্ণ সাহা (বাদল) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রাধাগোবিন্দ আখড়াবাড়ির সভাপতি অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, বিএনপি নেতা অসীম সোমাদ্দার ও জহরলাল সিংহ।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।