Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কোটালীপাড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন।

পরে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেন। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের সাজ, ধর্মীয় সংগীত ও ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস এবং কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বালা।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও বাণীর গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণ সমাজ থেকে অন্যায়, অবিচার ও পাপ দূর করে সত্য, ন্যায় ও মানবপ্রেম প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর দর্শন ও আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় মন্দিরের পূজারিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।