Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার সন্তোষপাড়াস্থ শ্রীশ্রী গৌরনিতাই মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দানিয়াপাড়াস্থ শ্রীশ্রী মদনমোহন রাধারাণী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় সাজসজ্জা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, অ্যাডভোকেট সমরেশনাথ, গোবিন্দ দাস পোদ্দার, জয়ন্ত ঘোষ, নারায়ণ চন্দ্র কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও আদর্শের চর্চার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। এ বিশ্বাস থেকেই প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার পক্ষ থেকে জন্মাষ্টমীর আয়োজন সফল করতে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।