আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং এমএম মেডিকেল সেন্টারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঈদগাহ বাজারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ইমরানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সমাজসেবক আনারুল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুফতি মুশাররফ হুসাইন, সহকারী অধ্যাপক ফিরোজ শাহ আলম, সাবেক শিক্ষক আলহাজ্ব এরশাদ আলী মাস্টার, ডা. মো. রবিউল ইসলাম, ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলিউল ইসলাম ও ফারিহা তৃষা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৬২টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।
পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

