মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে হরি মন্দির প্রাঙ্গণে খালিয়াজুরী পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পাণ্ডব সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবু হরলাল সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন খালিয়াজুরী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদুর মিয়া, স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু ও বাবু রঞ্জিত বিশ্বাস।
এ সময় খালিয়াজুরী পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

