Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্সের যৌথ আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কচুয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব আর.জি মনা।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক হংসপতি সিকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাবেক আহ্বায়ক নিরাময় ইন্দু হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রয়াত নারায়ণ চন্দ্র বাওয়ালীর সন্তান মুকেশ চন্দ্র বাওয়ালী।

আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণের আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু অংশ নেন।

শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া রাতে মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।