Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনে ব্যাপক বনায়ন করব: এমপি খোকন

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরের পাশে এবং ডাসার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় তিনি বলেন, আগামী শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। তারেক রহমান পরিবেশ রক্ষায় সবসময় গুরুত্ব দেন এবং বনায়নের ওপর জোর দিয়েছেন। তাঁর পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর-৩ আসনে ব্যাপকভাবে বনায়ন করা হবে।

এমপি খোকন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”

কর্মসূচিতে কালকিনির নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠানে কালকিনির নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পর্যায়ক্রমে কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।