Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গল শোভাযাত্রা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়। দৌলতপুর উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রাটি দৌলতপুর থানা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা, আল্লারদর্গা সর্বজনীন শ্রীশ্রী শিব দুর্গা মন্দির কমিটির সভাপতি অমিত কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বীরা।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। ধর্মীয় নানা সাজসজ্জা ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। সেখানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।