Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ২০৮ কিন্ডারগার্টেনে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ২০৮টি কিন্ডারগার্টেন স্কুলে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর ইউনাইটেড মডেল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সহধর্মিণী, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও কোনাবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি মেহনাজ সরকার শিল্পী।

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার ও টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনক উদ্দিন, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, হাতিমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার লাকি, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মেহনাজ সরকার শিল্পী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান না থাকলে শুধু সরকারি স্কুলের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা সচল রাখা কঠিন হতো।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার মহানগর এলাকার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

মেহনাজ সরকার শিল্পী আরও বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির কাজ খুব শিগগিরই শুরু হবে।

অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।