Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীর চরপুক্ষিয়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্য চরপুক্ষিয়া খুর্শিদের খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কটিয়াদীর চরপুক্ষিয়া ও নরসিংদীর মনোহরদী উপজেলার চরগোহালবাড়িয়া এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মধ্য চরপুক্ষিয়া খুর্শিদের খেয়াঘাট থেকে জামতলী মোড় পর্যন্ত ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সহস্রাধিক মানুষ স্বাক্ষর করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি ব্রিজের অভাবে নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সারা বছর ঝুঁকিপূর্ণ খেয়া নৌকাই তাদের পারাপারের একমাত্র ভরসা। এতে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি হচ্ছে।

চরগোহালবাড়িয়া এলাকার মো. সোহাগ হোসেন বলেন, “স্বাধীনতার এত বছর পার হয়ে গেলেও এখানে একটি ব্রিজ নির্মিত হয়নি। অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষকদের উৎপাদিত ফসল হাট-বাজারে পৌঁছে দিতে আমাদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হয়। কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে যায়। বর্ষাকালে এ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”

জালালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, “এখানে একটি ব্রিজ নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ দেখা যায়নি।”

চরগোহালবাড়িয়া ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে শুনে আসছি এখানে ব্রিজ হবে। ব্রিজ নির্মাণের কথা থাকায় সেনাবাহিনীর নদী খননের সময়ও এ স্থানটি খনন করা হয়নি। এখানে ব্রিজ নির্মিত হলে মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নসহ কটিয়াদীর জালালপুর ও আশপাশের এলাকার মানুষের ব্যাপক উপকার হবে। মনোহরদী-বেলাব আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী ইশতেহারেও এখানে ব্রিজ নির্মাণের কথা ছিল। এছাড়া কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনও ব্রিজ নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছিলেন।”

মানববন্ধনে সাজেদুল ইসলাম সেলিম মাস্টার বলেন, “চরপুক্ষিয়া ও চরগোহালবাড়িয়া জামতলী মোড়ের সংযোগস্থলে একটি ব্রিজ নির্মাণ হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। শুধু যোগাযোগ নয়, লক্ষাধিক মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক চিত্রও বদলে যাবে। কৃষকরা সহজে ও ন্যায্যমূল্যে তাদের পণ্য বাজারজাত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষার হারও বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই পাড়েই সংযোগ সড়ক বিদ্যমান রয়েছে।”

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে একটি টেকসই ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে ব্রিজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।