Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিন দিন কমছে ভূগর্ভস্থ পানি: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যাবে, পরিবেশের জন্য ততই ভালো হবে। এ জন্য আশপাশের পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি বেশি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে। মাইক্রোপ্লাস্টিকসহ বিভিন্ন ধরনের দূষণ পরিবেশে ছড়িয়ে পড়ছে। এসব দূষণ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। পাশাপাশি ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ মানবদেহে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, উন্নয়নের জন্য ইটের প্রয়োজন রয়েছে। তবে এমনভাবে ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে পরিবেশের ক্ষতি কম হয়। পাশাপাশি ব্লকসহ অন্যান্য নির্মাণসামগ্রী ও শিল্প নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

জনপদের মৌলিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোনো জনপদ পিছিয়ে থাকবে না। সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বরেন্দ্র জনপদ প্রসঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হবে। কৃষিকাজ ও গৃহস্থালি কাজেও পানির প্রয়োজন হয়। গ্রীষ্মকালে এ অঞ্চলে প্রচণ্ড গরম থাকে। সাধারণ মানুষের পানির চাহিদা পূরণে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যৌথভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুনসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভার আগে প্রতিমন্ত্রী পানিহারা গ্রামের ভোলা পুকুরপাড়ে একটি আমগাছের চারা রোপণ করেন। পরে পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় ‘টেকসই জ্বালানি ও জলবায়ুসহিষ্ণু বায়োগ্যাস প্ল্যান্ট’ উদ্বোধন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।