Nabadhara
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মাদক মামলায় চারজনের কারাদণ্ড

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর পৃথক চার মামলায় চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শেরপুরের জগন্নাথপাড়ার শফিউল আলম বাবু (৪৮), উত্তরসাহাপাড়ার রানা শেখ (৪০), খন্দকারটোলার রেজাউল করিম (৩৬) এবং ধনকুন্ডি এলাকার গোবিন্দ কুমার দাস (২৬)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৃথক চার মামলায় শফিউল আলম বাবুকে ৩০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, রানা শেখকে ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেজাউল করিমকে ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর দণ্ডপ্রাপ্ত গোবিন্দ কুমার দাসকে ২০০ টাকা অর্থদণ্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী করা মামলাগুলোর শুনানি শেষে তিনি এ দণ্ডাদেশ দেন।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার সদস্য এবং শেরপুর থানা-পুলিশ সহযোগিতা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।