আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে হাদীপুর ও শিমুলিয়া—এই দুই গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কাজীরবাগান এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ।
হাদীপুর গ্রাম কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নওয়াপাড়া ইউনিয়নের সিডিও নীলাদ্রি বিশ্বাস, ইউপি সদস্য আসমান আলী, ডেরার জেলা ম্যানেজার আনজির হোসেন, ইউপি সদস্যা খাদিজা পারভিন কনা, সুশীলনের শিমুলিয়া গ্রাম কমিটির সভাপতি মোমিনুর রহমান, সুশীলনের সিপিপি রেজাউল ইসলাম, ইউপি সদস্যা ফরিদা পারভীনসহ স্থানীয় বাসিন্দারা।
সভায় হাদীপুর ও শিমুলিয়া গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিকভাবে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষণা করা হয়।
এ সময় গ্রামের প্রতিটি বাড়ি ও পরিবারকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বাড়ির আঙিনায় সবজি বাগান করা, সোলার প্যানেল স্থাপন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে গ্রামগুলোকে একটি টেকসই ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

