Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে মহাদেবপুর বাজারে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। বাড়ির গলিতে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় অলিফ চন্দ্র দত্ত চিৎকার করলে স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মহাদেবপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজপাড়া থানার পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।