Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটের নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদৎ হোসেনের সঙ্গে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোল্লাহাট থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় সভায় রূপ নেয়।

মতবিনিময়কালে নবাগত ওসি মো. শাহাদৎ হোসেন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনসহ পুলিশকে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মোল্লাহাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, সাংবাদিক মো. লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া, তাজ উদ্দিন মিয়া ও রথীন্দ্রনাথসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।