Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি 
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি 

কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে ঝালকাঠি জেলা মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েলের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা মহিলা দলের নেতৃবৃন্দের পাশাপাশি ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লাভলি, রাজাপুর উপজেলা মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভাপতি লিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুন নাহার, নলছিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার কবিনা এবং ঝালকাঠি পৌর মহিলা দলের সভাপতি রেবা রহমান, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সুমিসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া নলছিটি পৌর মহিলা দলের সভাপতি হ্যাপি বেগম, সাধারণ সম্পাদক লাবনী আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারাদেশের মতো ঝালকাঠিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।