Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জনের অবসরজনিত বিদায়

কয়রা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কয়রা প্রতিনিধি

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন খুলনার কয়রা উপজেলার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার বাইন।

রোববার সকাল ১১টায় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী শিক্ষক মনোরঞ্জন কুমার বাইনকে সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার বাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পাল ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডল।

এ ছাড়া বক্তব্য দেন ভাগবা বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নবিরুল ইসলাম, বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রঞ্জন বিশ্বাস এবং চৌকুনি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান।

বক্তারা দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে মনোরঞ্জন কুমার বাইনের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর অবসরজীবন সুখী ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।