Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

এসআই শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শরীফ হাওলাদার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর (উত্তর কান্দা) ৯ নম্বর ওয়ার্ডের মৃত খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর বাজারের মুদি দোকানি আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।