Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে অবৈধ বালু ভরাটের দায়ে দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে দুইজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অবৈধ বালু ভরাট ও উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপও বিনষ্ট করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা, ফুরশাইল ও আরমহল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলার কাটপট্টি এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে দুইজনকে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে অবৈধভাবে বালু ভরাট ও উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ৩০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষা এবং অবৈধ বালু ভরাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।