Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে ফরিদপুরে ‘উদ্যোক্তা জোন’ সফটওয়্যারের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরকে যুগোপযোগী ও উদ্যোক্তাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুর হলিডে মার্কেটের উদ্যোগে ‘উদ্যোক্তা জোন’ সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী পর্বে তিনি কেক কাটেন এবং পরে ল্যাপটপের বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটির কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ আধুনিক ও ডিজিটাল ফরিদপুর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ফরিদপুরকে একটি উন্নত ও উদ্যোক্তাবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে কাজের সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করতে হবে।’

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকার উদ্যোক্তাদের ব্যবসার বিকাশে বিভিন্ন সময়ে ঋণসহ নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এসব সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

আগামী বছর অনুষ্ঠিতব্য জসীম মেলায় স্থানীয় উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও প্রদর্শনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। চৌধুরী নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, উদ্যোক্তাদের এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ ফরিদপুরের মুখ উজ্জ্বল করবে। সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর একদিন দেশের অন্যতম সেরা ডিজিটাল জেলায় পরিণত হবে।

ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি নাবলু পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ. কে. কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হলিডে মার্কেটের সহ-সভাপতি এনামুল হক গিয়াস।

সভা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে হলিডে মার্কেটকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সপ্তাহে দুই দিন মার্কেট চালু রাখা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, মানসম্মত ওয়াশরুম এবং নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।