Nabadhara
ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

MEHADI HASAN
জানুয়ারি ৫, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ 

বাগেরহাটের চিতলমারীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক শোয়েল মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পংকজ রায় প্রমুখ। খেলায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।