Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে বদ্ধপরিকর: সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, “আমরা সরকার গঠন করেছি মাত্র ৬-৭ মাস হলো। আমাদের একটু সময় দিতে হবে। আগামীতে কমিটি গঠনের মাধ্যমে দলকে ঢেলে সাজাতে হবে। তাই আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি, আমাদের সফলতা আসবে না।”

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে। উপজেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও তিনি কথা বলেন।

তিনি বলেন, “আমি আজই দলের উচ্চ পর্যায়ে কথা বলব এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করব। আশা করি দলের শৃঙ্খলা ফিরে আসবে। সবাই একতাবদ্ধ থাকলে সফলতা আমাদের আসবেই।”

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী।

এ ছাড়া সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ছাত্রনেতা জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।