Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। বুধবার দিনব্যাপী জেলার মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ বিতর্ক উৎসবে অংশ নেয়।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পাল্টাপাল্টি যুক্তিতর্কে জমে ওঠে বিতর্কের আসর। এতে বিচারক, মডারেটর, সময় নিয়ন্ত্রক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মালিহা মমতাজ।

বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। বিচারকের দায়িত্বে ছিলেন আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. নূরে আলম সিদ্দিকী, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দীকুর রহমান তালুকদার এবং গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আযিযুল হাকিম।

দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর ফজর উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।

বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন, কালের কণ্ঠ ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম এ করিম, সমকালের জেলা প্রতিনিধি ও সমন্বয়ক শাহারুল আলম, আক্কেলপুর প্রতিনিধি মওদুদ আহম্মেদ, ক্ষেতলাল প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কণ্ঠের কালাই প্রতিনিধি এস এম সউদ আব্দুল্লাহ, জনকণ্ঠের কালাই প্রতিনিধি মোকাররম হোসাইন, নয়া দিগন্তের ডিজিটাল বিভাগের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, সাংবাদিক রনি আকন্দ, আতাউর রহমান ও সেলিম সরোয়ারসহ শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।