Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পজিটিভ সরাইলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পজিটিভ সরাইলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পজিটিভ সরাইলের উপদেষ্টা ও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার। প্রধান বক্তা ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।

জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক বদর উদ্দিন, প্রভাষক ও সাংবাদিক মাহবুব খান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সুদীপ দত্ত তনু, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক রুবেল, যুবদল নেতা মো. সাইফুল, আলিফ মো. নাহিদ ও জামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইলের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম।

আলোচনা সভা শেষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।